1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

লোহাগাড়ায় বন্য হাতির মৃত্যু

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বাংলার  আকাশ ডেস্ক:

লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে লম্বাশিয়া গহীন পাহাড়ি এলাকায় পানির গর্তে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোররাতে বন্যহাতিটি মারা গেছে বলে স্থানীয়দের ধারণা।

গতকাল সকাল বেলা এ বন্যহাতিটি পানিতে ভাসতে দেখে বন বিভাগের লোকজনদের জানানো হয়। ধারণা করা হচ্ছে বন্যহাতিটি পানি পান করতে গিয়ে উক্ত গর্তে নামলে কাদায় আটকে পড়ে মারা যায়। হাতিটির বয়স অন্তত দু’বছর বলে জানা যায়। অন্য এক সূত্রমতে, অপর হাতির সাথে মারামারি করতে গিয়ে গর্তে পড়ে যায় এ হাতিটি। ফলে কাদামাটিতে আটকে পড়ে প্রাণ হারায়। গতকাল সকাল থেকে ঘটনাস্থলের আশ-পাশে ১০/১২টি বন্যহাতি অবস্থান করছে বলে স্থানীয় লোকজন জানায়। সংশ্লিষ্ট বনবিট সূত্র জানায়, হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এ হাতির মৃত্যুর কারণ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT