1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

লরিচাপায় নারীর মৃত্যু, গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৬ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় তেলবাহী লরিচাপায় মোসা. পারভিন আক্তার (৩৩) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের প্রধান গেটের সামনে নারায়ণগঞ্জ-চিটাগাং রোড-আদমজী ইপিজেড সড়ক তারা অবরোধ করেন।

সড়ক অবরোধের ফলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। এতে করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা বলেন, বেপরোয়াভাবে ভারি যানবাহন চলাচলের কারণে প্রায় সময় এই সড়কে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। বুধবারও আমাদের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা এসব বেপরোয়া গতির যান চালকদের শাস্তি চাই। এদের বিচার না হওয়ার কারণে বারবার এরা পার পেয়ে যায়। সড়ক দুর্ঘটনার নামে মানুষের প্রাণ কেড়ে নেয় এরা। তাই আমরা তাদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছি।

গত ৯ আগস্ট সকাল ৮টায় আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় তাদের এক সহকর্মীর মৃত্যুতে বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT