1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

রাশিয়ার চার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

রাশিয়ার চারটি অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এই হামলায় অন্তত পাচঁজন আহত হয়েছেন। মস্কোর দুটি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইটের রুট পরিবর্তন করেছে।

রোববার ভোরে ইউক্রেন সীমান্ত অঞ্চল বেলগোরোড, কুরস্ক ও রোস্তভেও ড্রোন হামলা চালায়। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা করেছে। একটি জনবসতিহীন এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়েছে।

ভনুকোভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কুরস্ক অঞ্চলের গর্ভনর বলেন, ড্রোন হামলায় রেল স্টেশনে আগুন লেগে পাচঁজন আহত হয়েছেন।

এদিকে রোস্তভ অঞ্চলের গর্ভনর বলেন, এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোড অঞ্চলে দুটি পৃথক ড্রোন হামলা প্রতিরোধ করা হয়েছে। স্থানীয় গভর্নর টেলিগ্রামে বলেছেন, বেলগোরোড শহরের দিকে ১২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার রাজধানী ও সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা এখন সাধারণ ঘটনা। মস্কোর অর্থনৈতিক অঞ্চলে বারবার হামলা করছে ইউক্রেন। রাশিয়া বলছে, মে মাসে ক্রেমলিনে দুবার ড্রোন হামলার চেষ্টা করেছিল ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT