1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

রাশিয়াকে নিয়ে বাইডেনের মন্তব্য ‘জ্ঞানহীন’: পুতিন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে জয়ী হলে ন্যাটোর একটি দেশে হামলা চালাবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ জ্ঞানহীন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে বলেন, পুতিন যদি ইউক্রেন দখল করেন তবে তিনি সেখানেই থামবেন না। পুতিন ন্যাটোর একটি দেশে হামলা চালাবেন এবং এরপর এমন কিছু হবে যা আমরা কখনো আশা করিনি। মার্কিন সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে লড়বে। খবর দ্য গার্ডিয়ানের

গত ৬ ডিসেম্বর বাইডেনের এ মন্তব্য মস্কোতে ক্ষোভের সৃষ্টি করে। রোববার রোসিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন আবারও তাদের উদ্দেশে ভাষণ দেন।

পুতিন বলেন, এটা সম্পূর্ণ বাজে কথা এবং আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটা বোঝেন।

তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে লড়াই করার কোনো কারণ নেই, আগ্রহ নেই, ভূ-রাজনৈতিক স্বার্থ নেই, অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিকও নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT