1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত হাসপাতালে মোট ১৩২ শিশু ভর্তি অবস্থায় রয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, শিশু রোগীদের চাপ সামাল দিতে শিশু আইসিইউতে আরও ৬টি শয্যা বাড়ানো হয়েছে। এতে আইসিইউ বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি, যার মধ্যে ১২টি বেডে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।

এছাড়া রোগীর চাপ কমাতে National Heart Foundation Hospital and Research Institute-এর আইসিইউ থেকেও ১০টি শয্যা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT