1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

রাজশাহীতে দূরপাল্লার যান চলাচল বন্ধ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নগরীর তিনটি প্রবেশমুখে কাঠের গুঁড়ি ও ইট ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করেন।

অবরোধে নগরীর সব মার্কেট-বিপণিবিতান খোলা থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে অটোরিকশা, হিউম্যান হলার টেম্পোসহ ছোট যানবাহন যথারীতি বিভিন্ন রুটে চলাচল করেছে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো ঠিক সময়ে রাজশাহী রেলস্টেশন ত্যাগ করে।

এদিকে অবরোধকালে নগরীতে পুলিশি টহল ও তৎপরতা আগের দিনের চেয়ে বেশি ছিল। সকালের দিকে নগরীর কয়েকটি স্থানে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হলেও দিনভর আর কেউ সড়কে ছিল না।

জেলার তানোর, দুর্গাপুর ও পুঠিয়ায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেন বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

অন্যদিকে দুপুরে অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, রাজশাহী থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটের বাসগুলো চলাচলের জন্য তৈরি থাকলেও যাত্রী সংকটে গাড়িগুলো ছেড়ে যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT