1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট ফরিদপুরে একদিনে ২৩ নতুন হাম সন্দেহভাজন রোগী, মৃত্যু নেই

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে পেন্টাগন।

 

অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া ওই ‘নজরদারি বেলুন’ যে চীনের, সে বিষয়ে অনেকটা নিশ্চিত পেন্টাগনের কর্মকর্তারা।

 

সবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেননি। কারণ ওই বেলুন নেমে এলে সেটি নিচের জনবসতিতে ক্ষতির হতে পারে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তবে চীনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আসন্ন চীন সফরের আগে ওই চীনা বেলুনের বিষয়টি আলোচনায় এলো। আগামী সপ্তাহে চীন সফর করবেন ব্লিঙ্কেন।

 

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, গত কয়েক বছর ধরেই চীনের এ ধরনের কার্যক্রম তারা লক্ষ্য করে আসছেন। আগের সরকারের সময়ও এ ধরনের ঘটনা ঘটেছে।

 

তিনি বলেন, বেলুনটি এখন বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল সীমার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। ফলে ওইসব এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য শারীরিক ও সামরিক কোনো ঝুঁকি আপাতত দেখা যাচ্ছে না।

 

যুক্তরাষ্ট্রের অনেকেই আকাশে ধূসর রঙের ওই বেলুন ওড়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। চাঁদের পাশাপাশি আরেকটি চাঁদের মতো দেখতে বিশাল বস্তুর উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ আবার বেলুনটি ঘিরে মার্কিন জেট ফাইটার ওড়ার ভিডিও শেয়ার করেছেন।

 

মার্কিন কর্তকর্তারা বলছেন, বেলুনটি যে এলাকায় উড়ছে, সেখানে বিমানঘাঁটি ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। তবে যে উচ্চতা দিয়ে সেটি উড়ছে, তাতে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে– তেমন সম্ভাবনা নেই। পৃথিবীর কক্ষপথে থাকা গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে বরং চীন এর চেয়ে ভালো তথ্য সংগ্রহ করতে সক্ষম।

 

(আহুত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT