বাংলার আকাশ ডেস্ক :
চলতি অর্থবছরের ১০ম এবং সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে, যেগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প সভায় তুলে ধরা হবে।
এর আগে, গত ৬ এপ্রিল অনুষ্ঠিত একনেকের প্রথম বৈঠকে প্রায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।