1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মিরসরাইয়ে র‌্যাবের ওপর হামলা, আহত ৩

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৭৫ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে সাদাপোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই র‌্যাবের সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহত র‌্যাব সদস্য হলেন- মো. শামিম কাউছার (২৯) ও মোখলেছ। অপর আহত ব্যক্তি হলেন পারভেজ (২৯)।

বুধবার সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, সাদাপোশাকে র‌্যাব সদস্যরা মাদক উদ্ধারে অভিযানে যান। এ সময় মাদক কারবারিরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র‌্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হন। আহত দুই র‌্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রোডের মাথায় র‌্যাব সদস্যদের বহন করা সাদা রঙের প্রাইভেটকারের সামনে একটি কাভার্ডভ্যান থামে। এ সময় ফাঁকা গুলির শব্দ শুনে ‘ডাকাত’ ‘ডাকাত’ চিৎকার করে একদল লোক হামলা চালায়। হামলায় র‌্যাবের দুই সদস্যসহ তিনজন গুরুতর আহত হন। এ সময় প্রাইভেটকারটিও ভাঙচুর করা হয়।

জোরারগঞ্জ থানা-পুলিশ ও র‌্যাব-৭ এর সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী শহরে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়।

জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় লোকজনের হাতে কয়েকজন র‌্যাবের সদস্য আহত হয়েছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। আপাতত এর বেশি কিছু বলতে পারব না আমরা।’

এ বিষয়ে র‌্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, র‌্যাব-৭ এর একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজনের হাতে দুই র‌্যাব সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT