1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

মায়ের সামনেই লাশ হলো মেয়ে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৬১ Time View

ফরিদপুরের নগরকান্দায় বাসের ধাক্কায় মায়ের সামনেই রাইফা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় নিহত শিশুটির মাসহ ৫ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাইফা মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফা তার মায়ের সঙ্গে ঢাকা–খুলনা বিশ্বরোডের পাশে ঝাটুরদিয়া বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে আরও কিছু লোকজন ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খানজাহান আলী পরিবহণের একটি বাস বেপরোয়াভাবে খুলনার দিকে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে রাইফা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রাইফার মাসহ আরও ৫ জন গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার উত্তেজিত জনতা বিশ্বরোডে অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। ভাঙ্গা হাইওয়ে ও নগরকান্দা থানা পুলিশ প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি শিশু মারা গেছে। আরও ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়কে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT