1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

মানবজমিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৫ Time View

 

মানবজমিন পত্রিকায় ‌ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের এডভোকেট শামসুদ্দিন মোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উক্ত সংবাদের প্রতিবাদে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মোহম্মদ নাছির, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখা
, সভাপতি, জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখা, সাধারণ সম্পাদক, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়ন
(বি/রেজিঃ ১০৫৫)
ও নির্বাচিত কাউন্সিলার ১২ নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা।
তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন

আজ ২৪/০৬/২০১৩ ইং তারিখে রোজ শনিবার “দৈনিক মানব জমিন পত্রিকার ১ম পাতা ফরিদপুরের কে এই নাছির কুলি থেকে শত কোটি টাকার মালিক, যা অসত্য উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হইয়াছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। আমি পারিবারিক ভাবে নগরকান্দার মিয়া বাড়ী মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার বড় ভাই শফিউল আলম ভুলু ফরিদপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং বর্তমানে জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আরেক ভাই মরহুম সৈয়দুল আলম তপন বাংলাদেশ জাতীয় ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন ও বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
আমার বড় বোন মাহামুদা বেগম বর্তমানে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। আমাদের পরিবারের সকল ভাই বোন তৃনমূল পর্যায় থেকে ছাত্রলীগ, যুবলীগ করে বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং মাননীয় প্রধান মন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে আস্থাশীল হয়ে বিগত সকল নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের পক্ষে কাজ করেছি।
আমি সাবেক শ্রমিক নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম হাসিবুল হাসান লাভলুর নেতৃত্বে শ্রমীক রাজনীতির সাথে জড়িত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরে শ্রমীকদের স্বার্থে কাজ শুরু করি। দলের দূর্দিনে ফরিদপুরের সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আমি রাজপথে লড়াই সংগ্রাম করি। একপর্যায়ে এই রাজনীতি করতে গিয়ে তৎকালীন জামাত-
বি.এন.পি সরকারের রোষানলের স্বীকার হয়ে মিথ্যা মামলায় জেল খেটেছি। এরপর আমার দলের প্রতি নিষ্ঠা ও শ্রমের কারনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য করা হইয়াছে। আমার পরিবার এলাকার ঐতিহ্যবাহী পরিবার এবং পারিবারিক ভাবে সকলেই স্বচ্ছল ও শিক্ষিত। আমি কখনোই কুলি ছিলাম না এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলাম না। ফরিদপুরের কুখ্যাত সন্ত্রাসী মৃত: বাবু কসাই বা অন্য কোন সন্ত্রাসীদের সাথে আমার কোন সম্পর্ক ছিলো না। আমি সততা ও স্বাচ্ছতার সাথে সারাজীবন ধরে বঙ্গবন্ধু আদর্শের রাজনীতির চর্চা করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। যেহেতু আমি ফরিদপুর প্রেস কাবের একজন সদস্য এবং আমি মনে করি বিগত ফরিদপুর প্রেস ক্লাবের যে নির্বাচন হয়েছে সেখানে “দৈনিক মানব জমিন” পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাহাবুব হোসেন পিকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচনে পরাজয় বরণ করেন সেই কারণে আমাকে জড়িয়ে তিনি তার পত্রিকায় মিথ্যা ও অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করেছেন।

আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার নামে মিথ্যা, অপপ্রচার ও উদ্দেশ্যে মূলক সংবাদ প্রচারের মাধ্যমে “দৈনিক মানব জমিন” পত্রিকার এই সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার এই অবস্থানের কথা ও প্রকৃত সত্য আপনাদের বিভিন্ন পত্রিকা ও গনমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করে বাধিত করিবেন। ধন্যবাদ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

২৮/০৬/২৩
(গোলাম মোহম্মদ নাছির)

কার্যনীবাহী সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি, ফরিদপুর জেলা জাতীয় শ্রমিকলীগ

সাধারন সম্পাদক, ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়ন (বি. রেজি: ১০৫৫) এবং কাউন্সিলার ১২ নং ওয়ার্ড, ফরিদপুর পৌরসভা।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, ওয়ারলেসপাড়ার স্থানীয় বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহিনুজ্জামান বাবর, ওয়ারলেসপাড়া স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন দিলু , রিপন মোল্লা জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার রাশেদ খান, আনিসুর রহমান আনিস জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ‌, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাকিম মিয়া, মোটরস ইউনিয়নের কোষাধ্যক্ষ কাজী আরিফুজ্জামান শাহাদত, রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস শেখ।
সভায় বক্তারা মানবজমিন পত্রিকায় প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন উপরোক্ত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা।
তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT