1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মাত্র ২ ঘণ্টায় মিরসরাইয়ে ৫ সড়ক দুর্ঘটনা: আহত অনেকে

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭৭ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে দুই ঘণ্টার ব্যবধানে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনায় জামাল উদ্দিন নামে এক ট্রাক চালক নিহত হন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারখীল গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে বৃষ্টি হওয়ার কারণে সড়ক ছিল পিচ্ছিল। এতে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকাতেই তিনটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার মধ্যে প্রথমটি হয় ভোর চারটায়। এ সময় গো-খাদ্যের কাঁচামালবাহী একটি ট্রাক সড়কের মাঝখানে উল্টে যায়। এই দুর্ঘটনায় চালক ও তার সহকারী আহত হন। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে ৫০ মিটার দক্ষিণে আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে।

এ সময় ট্রাকের চালক মো. জামাল উদ্দিন নিহত হন। একই এলাকায় মাইক্রোবাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি। তাছাড়া, ভোর ৫টার দিকে মিরসরাই উপজেলা সদর এলাকায় আরও দুটি দুর্ঘটনা ঘটে। তবে এখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় চালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো তারা হেফাজতে নিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT