1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মাইলস্টোন স্কুল ও কলেজে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

banglarakash
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৮৩ Time View

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে পুনরায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সমর্থন দেওয়া। কাউকে জোর করে ক্লাসে আনা হয়নি, বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে।”

তিনি জানান, দুর্ঘটনার দিন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে ধারাবাহিকভাবে একাধিক সেশনও দেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT