1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা আর নেই

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

বাংলার আকাশ নিউজ ডেস্ক ২৪ ডট কম ডেস্কঃ

পপসম্রাটখ্যাত মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী ও ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি মারা গেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তার মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মা প্রিসিলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি একটি মর্মান্তিক খবর সবাইকে জানাচ্ছি। আমার মেয়ে লিসা সবাইকে ছেড়ে চলে গেছেন।

লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তার বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর।

লিসা ২০০৩ সালে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’।

ব্যক্তিজীবনে লিসা চারটি বিয়ে করেছিলেন। ১৯৮৮ সালে সংগীতশিল্পী ড্যানি কেওফকে বিয়ে করেন তিনি। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পপসম্রাট খ্যাত মাইকেল জ্যাকসনকে ১৯৯৪ সালে বিয়ে করেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০২ সালে লিসা অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সংগীতশিল্পী মাইকেল লকউডকে ২০০৬ সালে বিয়ে করেন লিসা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT