1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ভারতের লোকসভা থেকে ৩০ বিরোধী এমপি বরখাস্ত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View

ভারতের লোকসভায় গত সপ্তাহে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘিত হয়। ওই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে প্রতিবাদ করায় ৩০ বিরোধী সাংসদকে লোকসভা থেকে বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। গত সপ্তাহেও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় ১৩ বিরোধী সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। খবর এনডিটিভির।

এ ছাড়াও বিশেষাধিকার কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আরও তিন সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত মোট ৪৬ সাংসদকে বরখাস্ত করা হলো, তাদের মধ্যে ৪৩ জন নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় বরখাস্ত হয়েছেন।

বরখাস্ত সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং সংসদকে বিজেপির সদর দফতর হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা সরকারকে সহযোগিতা করে আসছে। এ সরকার একনায়কতন্ত্রের চূড়ায় পৌঁছেছে। তারা ক্ষমতার লাঠি বহন করছে। তারা সংসদকে দলীয় কার্যালয়ের মতো চালাতে চায়। কিন্তু তা হতে পারে না।

গগৈ বলেন, বিজেপি সরকার বিরোধীদের ওপর চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের দায় নিতে ভয় পাচ্ছেন। লোকসভার বাইরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT