1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

ভাঙ্গায় উড়ালসড়কের ওপর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৭৫ Time View

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের (ফ্লাইওভার) ওপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলার আতাদী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের উড়ালসড়ক থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে লুঙ্গি ও গায়ে জামা রয়েছে। তাঁর মাথা, কোমর এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক তাঁর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন বলেন, আতাদী উড়ালসড়কের ওপর একটি মৃতদেহ পড়ে আছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, রাস্তা পর হওয়ার সময় কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তাঁর শরীরের আঘাতের ধরন দেখে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনা। মৃতের পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ভাঙ্গার আতাদী নামক স্থানেই উড়ালসড়কের নিচ থেকে অজ্ঞাতনামা ২৭ বছর বয়সী এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT