1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০–২৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব–১১–০১২২) বিপরীত দিক থেকে আসা একটি তরমুজবোঝাই নাম্বারবিহীন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও একজন নিহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আহতদের মধ্যে সাগর (১৯), ফজলুল হক (৬০), আশরাফ মোল্লা (৫৫), লোকমান (৫০), বিলকিস (৪০), মীর ফারুক (৫৫), মেহেদী হাসান (২৮), সাদিয়া (২১), বিশ্বনাথ (৫৫), রূপালী (৪৫), গোলাম মোস্তফা (৫৫), মনিরুজ্জামান (৪০)সহ আরও অনেকে রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT