1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৪৮ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয় তাদের মৃত্যু হবে ফ্লুইডের অভাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি ৩টি বিষয় উল্লেখ করেছেন।

ব্লাড ট্রান্সফিউশন ডা. আশরাফুল হক বলেন-

১. রক্তের অভাবে নয়, মৃত্যু হবে পর্যাপ্ত ফ্লুইডের অভাবে। কাজেই রক্তদাতারা অপেক্ষা করাই ভালো হাসাপাতালে ভিড় না করে।

২. পুড়ে যাওয়া ব্যক্তির ভেইন পাওয়া খুবই দুরূহ। কাজেই এক্সপার্ট ছাড়া অন্য অন্য কারও সংশ্লিষ্ট বিভাগে ভিড় না করাই উচিত।

৩. প্রশিক্ষিত নার্সিং স্টাফ প্রয়োজন সবচেয়ে বেশি।আশপাশের জেলা থেকে হলেও বেশি নার্সিং স্টাফ আনা হয়ত দরকার।

প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী।

শনিবার রাতের ওই দুর্ঘটনায় দেড় শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT