1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

বিমান বিধ্বস্ত ব্রাজিলে, নিহত ৭

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

বিমান দুর্ঘটনায় ব্রাজিলে সাতজন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দেশটির মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে এ প্রাণহানি ঘটে। বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে। ওই সময়ে আমাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে বিমান বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।

বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের তৈরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT