1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বিএনপির তৃণমূল নেতাদের পদত্যাগের ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়ে ফরিদপুরে সংবাদ সম্মেলন ।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৬৪৫ Time View

বিশেষ প্রতিনিধি :

আজ বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুর তৃনমুল বিএনপির ব্যানারে জেলা ও মহানগর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির একাংশের উদ্দোগে , নব গঠিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে, ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির অযোগ্য ব্যাক্তিদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য পেশ করেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে বিএনপি সংগঠনকে যে ৩২ বছরে ধ্বংস করেছে তাকে করা হয়েছে আহবায়ক এবং যিনি একজন সাধারণ সদস্য ছিলেন তাকে করা হয়েছে সদস্য সচিব যা দলের সিনিয়র নেতাদের কে অবমূল্যায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় নবগঠিত আহবায়ক কমিটির ইছা এবং স্বপনের নেতৃত্বে ফরিদপুরে কোন ধরনের মিছিল বা সমাবেশ করতে দেয়া হবে না। নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে, নতুন ভাবে ,যারা দলের দুঃসময়ের সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে দলের নেতৃত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও জানান যে বর্তমান কৃষকদলের সভাপতি শহিদুল ইসলাম বাবুল এবং জসদা জীবন দেবনাথ এর কুচক্রী মহলের নীলনকশায় ফরিদপুর বিএনপিকে ধ্বংস করা হচ্ছে।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার ফজলুল হক টুলু , রাশিদুল ইসলাম লিটন, আলী আশরাফ নান্নু ,দেলোয়ার হোসেন দিলা ,শহীদ পারভেজ, জাফর বিশ্বাস ,মহানগর শাখার নেতৃবৃন্দ এ বি সিদ্দিকী আক্তার টুটুল, শামসুল আরেফিন সাগর, আরিফুজ্জামান অপু মৃধা ,এমদাদুল হক এমদাদ খাঁন, বেনজীর আহমেদ তাবরিজ, অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাহাঙ্গীর মিয়া সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বিএনপির সংবাদ সম্মেলনে নেতাকর্মী দের দাবি দাওয়া ৭২ ঘন্টার মধ্যে না মানা হলে আন্দোলন কারীরা দল থকে পতত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে বিএনপি’ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে বেশ কয়েকটা মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT