1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপন ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের মঞ্চ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। র‌্যাবের কমান্ডো টিম যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার বসিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া ইভটিজিং প্রতিরোধে পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার টিমও সক্রিয় রয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

এদিকে, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মঞ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। সকাল ৬টা ১৫ মিনিটে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আয়োজনে মোট ২২টি গান পরিবেশন করা হবে, যা প্রায় দুই ঘণ্টাব্যাপী চলবে। বিকেল ৩টায় শুরু হবে গানের মহড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT