1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের নতুন সম্ভাবনাগুলোর সঙ্গে তারা কাজ করতে চায়।

 

বৃহস্পতিবার সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব ভাগ্যবান যে, অনেক দেশের নামজাদা কূটনীতিকরা এসেছেন। আপনি (সাংবাদিক) আমেরিকার কথা বলছেন— আমেরিকার সাতজন অত্যন্ত সিনিয়র কূটনীতিক এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ওরা এসেছেন আমাদের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য। যত ধরনের ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে অত্যন্ত শক্ত ভিত্তির ওপর আমাদের উভয় দেশের সম্পর্ক।

 

কোভিড ১৯-এর সময়কার সফলতার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে মিরাকল দেশ হিসেবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এই মিরাকল দেশের সঙ্গে তারা (আমেরিকানরা) সুসম্পর্ক রাখতে চান। আর এখানে নতুন নতুন যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেগুলোর সঙ্গে তারা সম্পৃক্ত হতে চান, সে জন্য এসেছেন।

 

মন্ত্রী বলেন, তারা ছাড়াও এসেছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত। তিনিও বলেছেন, বাংলাদেশ সবচেয়ে উন্নয়নশীল মানে র্যা পিডলি ডেভেলপিং কান্ট্রি। আর এখানে বহু ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, সেগুলো তারা যাতে একসঙ্গে কাজ করতে পারেন, সে জন্য তিনিও এসেছেন। আর এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব, একই বার্তা নিয়ে যে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য সবাই এসে আমাদের প্রশংসা করেছেন। আর আমাদের দেশে কাজ করার অঙ্গীকার করেছেন। এ জন্য আমরা খুব খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT