1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে ফরিদপুর জেলা প্রশাসনের এক ব্যতিক্রম আয়োজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৬০ Time View

শেখ ইফতিয়ার ইসলাম :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সাতটি বিদেশি ভাষায় উক্ত ভাষণ উৎসব ও পুরস্কার বিতরণের আয়োজন করে ফরিদপুরের জেলা প্রশাসন।
আজ বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর জেলার শেখ জামাল স্টেডিয়ামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।
ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সংসদ সদস্য-২ শাহাদাব আকবর লাবু, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও প্রায় দশ হাজার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি ( ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানিস, চাইনিজ, হিন্দি, আরবি) বিদেশী ভাষায় উপস্থাপন করা হয়।
জনাব ওবায়দুল কাদের তার ভাষণে বলেন আপনারা যদি বঙ্গবন্ধুকে ভালবেসে থাকেন তাহলে দুর্নীতিকে না বলুন,
সবশেষে বঙ্গবন্ধুর ভাষণের উপরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT