1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ফিলিস্তিনিদের গাজা ছাড়তে ইসরাইলি মন্ত্রীর তাগিদ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ফিলিস্তিনে প্রায় তিন মাস ধরে টানা হামলা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত এ বর্বর হামলায় নিহত হয়েছেন প্রায় ২২ হাজার ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আবার গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে তাগিদ দিলেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। রোববার আর্মি রেডিওতে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

বেজালল স্মোট্রিচ বলেন, এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা। যদি গাজার ২৩ লাখ মানুষ ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার পেছনে না লেগে থাকে তবে পরিস্থিতি ভিন্ন।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলছে, ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং তাদের মধ্যে প্রায় ২ লাখ ফিলিস্তিনিকে গাজায় রাখার যে আহ্বান স্মোট্রিচ জানিয়েছে তা বর্বর আগ্রাসনের পাশাপাশি একটি যুদ্ধাপরাধও।

হামাস বলেছে, ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং এতোদিনের নৃশংস হামলার জন্য জবাবদিহি করতে হবে।

তেল আবিব থেকে আল-জাজিরার সারা খাইরাত জানিয়েছেন, স্মোট্রিচের এ মন্তব্য ইঙ্গিত দেয় যে, ইসরাইল পুনরায় গাজা দখল করতে চায়।

তিনি বলেন, ইসরাইলের এ মন্তব্য ১৯৪৮ সালের নাকবা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আট লাখ ফিলিস্তিনিকে ওই সময় নিজভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল। ওই বছরের মে মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্থাপনার ঘোষণা দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT