1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুর-২ এর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লাবু চৌধুরী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৮১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। আজ রবিবার দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবিরের নিকট নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, লাবু চৌধুরীর স্ত্রী শাহনাজ খান, পুত্র শাভাব আকবর চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক এমপি জুয়েল চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়ায় লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার সংসদ সদস্য ছিলেন। নগরকান্দা ও সালথায় যা উন্নয়ন তা আমার মায়ের সময়েই হয়েছে। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। আশা করছি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে পারবো।
জানা গেছে, আওয়ামী লীগ হতে এ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন জানান, এদের অনেকেই মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন। অন্যদের সাথেও কথা বলে সকলকে একসাথে নিয়ে নির্বাচনের কাজ করা হবে।
এদিকে লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে ফরিদপুর-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে নেতাকর্মীরা লাবু চৌধুরীকে অভ্যর্থনা জানাতে সমবেত হন। মাইক্রোবাস ও প্রাইভেট কারের সাথে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে তারা বিশাল বহরে যোগ দেন। মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে কয়েকশো গাড়ির বহর নিয়ে দৌলতদিয়া হতে বিশাল শোডাউন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT