1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুর শহরের ‌ মহিম স্কুলের মাঠে চলছে মেলা।

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৪ Time View
 ফরিদপুরের গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম ‌ শুভ জন্ম তিথি উপলক্ষে চলছে নয় দিনব্যাপী উৎসব। অন্যদিকে শহরের মহিম স্কুলের মাঠে উৎসব গত শনিবার থেকে আরম্ভ হয়েছে নয়দিনব্যাপী মেলা । আর মেলা কে কেন্দ্র করে ফরিদপুরের সব শ্রেণীর জনগণ ভির করছেন সেই মাঠে।
খোঁজখবর নিয়ে জানা গেছে মেলার বেচাকেনা শুরু হয় বিকাল তিনটার পর এবং তা চলে রাত বারোটা থেকে একটা পর্যন্ত। দোকানিরা জানান এখানে খাবারের দোকান ‌ কসমেটিকসের দোকান এবং স্টেশনারী দোকানে বেচাকেনা তুলনামূলক বেশি।
তাছাড়া বাজে আবহাওয়া না থাকলে তাদের বেচাকেনা আরো ভালো হতো বলে জানান। এদিকে মেলায় প্রায় ২০০ টি স্টল অংশগ্রহণ করছে এছাড়া ভাসমান দোকান রয়েছে অনেক । এ ব্যাপারে মেলার কর্মকর্তা মামুনুর রশিদ কুটি , ইসমাইল হোসেন লাবলু ও ফরহাদ বিশ্বাস এ প্রতিবেদককে জানান তারা প্রায় ৪৫ বছর ধরে এখানে মেলা পরিচালনা করছেন। আজ পর্যন্ত কোনদিনই কোন অপীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। এবারও তা হবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে মেলা চলাকালে সর্বস্তরের জনগণের সহযোগিতা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
এদিকে এ মেলা কে কেন্দ্র করে ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার দোকানীরা অংশগ্রহণ করছেন। তারা অনেকেই মেলার বেচাকেনায় সন্তুষ্ট। আবার অনেকে আশা করছেন মেলার বাকি যে দিনগুলি রয়েছে তাতে তারা কাঙ্খিত বেচাকেনা করতে পারবেন। সবকিছু মিলে তার মেলাতে ভালো একটা পরিসমাপ্তি আশা করছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT