1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়।

আজ বেলা ১১ টায় ফরিদপুর চকবাজারের কাঠপট্টিতে উক্ত কর্মসূচি পালন ফরিদপুর জেলা বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদেররেস আলী ইসার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সহ-সভাপতি খন্দকার মাসুকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা নায়াব ইউসুফ আহমেদ, জাতীয়তাবাদী দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান, মহানগর বিএনপির আহ্বায়ক একেএম কাইয়ুম জঙ্গি, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।

 

সভায় বক্তারা বলেন এই সরকারের একের পর এক কার্যক্রমে জনগণ অতিষ্ট। দ্রব্যমূলের দাম বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে । সেদিকে তাদের কোন লক্ষ নেই তারা শুধু নিজেদের আখের গোছাতে  ব্যস্ত।

বক্তারা বলেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন এদেশে করতে দেয়া হবে না। ফরিদপুরের বিএনপি ‌ তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে। এখানে দলকে ‌ বিভক্ত করার কোন সুযোগ নেই।

বক্তারা বলেন আমাদের মধ্যে কিছু লোক আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা রয়েছে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এরপর পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT