1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৬৬ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‌ এক প্রেস ব্রিফিংয়ে আজ অনুষ্ঠিত হয়। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন সংক্রান্তে এই প্রেস ব্রিফিং আজ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা:তাসলিমা আলী। এতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে আগামী ২৬ এপ্রিল , ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার হেলালউদ্দিন, প্রথম আলোর সাংবাদিক পান্না পালা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । উপস্থিত বক্তারা বলেন যে,আশ্রয়ন-২ প্রকল্প হতে তৃতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১৩৮৭টি ঘরের মধ্যে আপাতত ৬৯৬টি পরিবারকে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২ শতাংশ জমি সহ একটি ঘর উপহার হিসেবে দিবেন।বর্তমান প্রধানমন্ত্রী কাউকে গৃহহীন হিসেবে দেখতে চান না,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের জনগন যাতে কেউ গৃহহীন না থাকে তারই বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পৃথিবীর কোথাও এই ধরনের প্রকল্প নেই,শুধু বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত ভূমিহীনদের ভূমি প্রদান ও ঘর নির্মান করে দিচ্ছেন ,সবাই বর্তমান প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT