1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। আজ সোমবার সকাল ১০ঃ০০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন সাঈদের সভাপতিত্বে ফরিদপুর শহরের স্টেশন বাজার, স্কাউট ভবন এবং ভাটিলক্ষীপুর এলাকায় পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সহ সভাপতি শহিদুল ইসলাম হেলাল,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, ফরিদপুর পৌরসভার ১৮ নং কাউন্সিলর আফসার উদ্দিন মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে – আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছে তা বিশ্বে বিরল। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী’র হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি- জামায়াতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। পরিশেষে পৌরসভার উক্ত ওয়ার্ডে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে ৩,০০০ কম্বল বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT