1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১২ মে

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫২০ Time View

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় ফরিদপুর শহরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি শামীম হক, একে আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, প্রবীণ নেতা বিপুল ঘোষ, ঝর্না হাসান, অমিতাব বোস প্রমুখ।

বর্ধিত সভা থেকে আগামী ১২ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া সম্মেলনে সফল করতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বর্ধিত সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT