1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুর এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজে ১৫ই আগস্ট এর জাতীয় শোক দিবস পালন

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

 

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

 

হে বীর,হে মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,

তুমি মরতে পারো না ,”তুমি বঙ্গবন্ধু “

তুমি ছিলে,তুমি থাকবে আরো হাজার বছর

বাঙালির হৃদয়ের মনি কোঠায় “।

আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী।

১৯৭৫ সালে ১৫ই আগস্ট এই দিনে বাংলাদেশ ও স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। প্রতিবছর ১৫ই আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয় ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি।

যথাযোগ্য মর্যাদায় আজ এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের কনভেনশন হল এ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ স্যার আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ মমিন আলী স্যার সহ সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ক্যাডেটগন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বঙ্গবন্ধু জীবন নিয়ে আলোচনা, কবিতা,গানসহ নানাবিধ কার্যক্রম পালন করেন।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সজিব স্যার এর মোনাজাতের মাধ্যমে ১৯৭৫ সালে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT