1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুরে (WEE) প্রকল্পের মাধ্যমে  স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে  সচেতনতামূলক কর্মশালা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ উই (WEE) প্রকল্পের আয়োজিত স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সমাজের বিভিন্ন অন্যায় কাজে  রুখতে তৎপরতা এবং অপরাধ প্রতিরোধে তথ্য সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট  এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,আজ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক তথ্য সম্পর্কে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন, সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র সাহা, পোরদিয়া উচ্চ বিদ্যালের অভিভাবক কমিটির সদস্য মিজানুর রহমান, জেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরি বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর (WEE) প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন।

অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন (WEE) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠানে বক্তরা বক্তব্যে বলেন (WEE) প্রকল্পের মাধ্যমে সচেতনতামূলক কর্মশালায় স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সাধারণ জনগণ সচেতন হতে পারছে। এছাড়া তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন তরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করাসহ নারী নির্যাতন, যৌতুক নিরোধ, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা করে আসছে। বক্তারা বলেন, জাতি গড়তে মান সম্মত শিক্ষার ব্যবস্থা করতে হলে সমাজের প্রতিটি স্থানে শিক্ষার জন্য অনুকূল পরিবেশ তৈরী করা প্রয়োজন। এসময় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা এবং সচেতনতা মূলক তথ্য সম্পর্কে সচেতন করা হয়েছে।

কর্মশালায় জেলা ও উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, সমাজের বেকারত্ব যুবকগণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT