1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৭ জন হাম (মিজলস) সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১৮৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় মধুখালী ও সালথা উপজেলায় ২ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দুই হাসপাতালে মোট ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে ২১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত নজরদারি জোরদার করেছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT