1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিহত প্রবাসীর মরদেহ কুমিল্লায় পৌঁছে দেওয়া এবং দাফন সম্পন্ন করতে সরকার সব ধরনের খরচ বহন করবে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনে সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চলমান আন্তর্জাতিক সংঘাত দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক সংকটের সমাধান হওয়া উচিত।

কিরগিজস্তানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের নিরাপদে দেশে ফেরানোর জন্য কাজ চলছে।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা ও অন্যান্য সমস্যার সমাধানে সরকার কাজ করছে। যারা বিদেশে কর্মরত, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, সরকারের অঙ্গীকার অনুযায়ী দেশে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আবার বিদেশে যেতে আগ্রহী, তাদের জন্যও সুযোগ তৈরির চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT