1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল্লালিয়া এলাকায় লামিয়া (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামিয়ার মা লাকি বেগম পাশের বাড়িতে কাজ করতে যান। এ সময় বাড়িতে লামিয়া ও তার বৃদ্ধ দাদি ছিলেন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাঁচি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বসতঘরের একটি কক্ষে কাঠের আড়ার সঙ্গে বাসন্তী রঙের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লামিয়া ঝুলছে।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ নামিয়ে তালমা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে থাকা পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হয়।

সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT