1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুরে লাইট হাউজের উদ্যোগে এইচ আই ভি এইডস প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরে এইচআইভি এইডস প্রতিরোধে লাইট হাউসের উদ্যোগ এক সচেতনামূলক সভা আজ মঙ্গলবার বেলা বারোটায় সিভিল সার্জন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়
ফরিদপুরের সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, সাংবাদিক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য, সিবিও প্রতিনিধি বৃন্দ, অংশগ্রহণ করেন।

 

লাইট হাউস ফরিদপুরের ইনচার্জ মোহাম্মদ পলাশ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, লাইট হাউস একটি বেসরকারি মানবাধিকার স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংস্থা। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের গ্রামীণ ও শহরে দরিদ্র প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, যৌন সংখ্যালঘু, হিজড়া আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে লাইট হাউস আইসি ডি,ডি,আর,বির ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় জাতীয় এইডস /এস টিডির পোগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে প্রয়োরটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর দা পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্পটি ১৮ টি জেলার ২৫টি সার্ভিস সেন্টারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পুরুষ হিজরা, জনগোষ্ঠীর জন্য এইচআইভির এইডস প্রতিরোধে কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করছে।
বক্তারা বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন মোঃ আব্দুল গফফার ওসি তদন্ত, সাংবাদিক শ্রাবণ হাসান, গণসাস্থ্য কেন্দ্ এর প্রজেক্ট ম্যানেজার জুলফিকার আলী।
সভায় বক্তারা লাইট হাউজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এছাড়া সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে বলেন। এদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেদিকে কাজ করতে হবে।
এজন্য এ প্রতিষ্ঠানকে আরো বেশি তৎপরতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT