1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ২০৮ Time View

মানবিক হও এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সকালে ফরিদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এ জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলন করে ফরিদপুর রেড ক্রিসেন্ট  ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হক। এরপর একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থান এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় শামীম হক বলেন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যক্রম সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছে। এরমধ্যে ফরিদপুর রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম এর বিগত দিনে কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। তারা মহামারী করোনা তে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভ্যাকসিন কার্যক্রম এ অংশগ্রহণ করেছে, অক্সিজেন সরবরাহ করেছে, এবং মাক্স স্যানিটাইজার সরবরাহ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রেড ক্রিসেন্ট সোসাইটি দিনে দিনে আরও অনেক সমৃদ্ধ হয়েছে এবং তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে রেড ক্রিসেন্ট এর প্রত্যেকটা কাজে তার সার্বিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল বারী শানু, কার্যকরী সদস্য ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার খন্দকার মনজুর আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারা বেগম, শ্যামল কর্মকার, সেক আক্তার, যুব কমান্ড প্রধান শাহিন আপন, প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনু , ইউনিটি লেভেল অফিসার পাভেল রহমান প্রমুখ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT