1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন

ফরিদপুরে চুরি যাওয়া ১০ লক্ষ টাকাসহ দুইজনগ্রেফতার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৬০ Time View

দেখতে ভদ্র স্বভাবের কিন্তু অন্তরালে ওদের হিংস্র থাবা। ওদের টার্গেটে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়া বয়স্করা বা অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবীরা।

সারাজীবনে চাকুরী করে যখন একজন সরকারী কর্মকর্তা বা কর্মচারী ব্যাংক থেকে পেনশিয়ানের টাকা তুলে নেন তখনই ওদের নজর পড়ে যায়। ছুটতে থাকে পিছু, সুযোগ বুঝেই মুহুর্তেই সারা জীবনে জমানো টাকা নিয়ে লাপাত্তায় যায় তারা।

সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে এমনই একটি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ছিনতাই হয়ে যাওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২৩ মে) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানা ওসি এম এ জলিল, এসআই শামীম হাসান উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত এই চক্রের দুইজন হলো- সদরের ডোমরাকান্দি এলাকার জাহাঙ্গীর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (৪৭) ও কবিরপুর এলাকার মোঃ আফসার উদ্দিন মোল্যার পুত্র মোঃ আবুল হোসেন মোল্যা (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, গত ৮ মে মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম মোল্যা (৬০) ফরিদপুর পোষ্ট অফিস হতে পেনশনের ১০ লক্ষ টাকা উত্তোলন করেন। এরপর তিনি টাকাগুলো ব্যাগে করে বাড়ি উদ্দেশ্যে অটোতে করে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে লোকাল বাসে উঠেন। এরপরই তিনি দেখতে পান তার ব্যাগের চেইন খোলা এবং টাকাগুলো নেই।

তিনি বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি চুরি মামলা দায়ের করেন। মামলার পরে আধুনিক প্রযুক্তির সহায়তায়, সিসি টিভি ফুটেজ যাচাই করে এই দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামীরা আন্তঃজেলা চোর/পকেটমার চক্রের সদস্য। এই চক্রের সাথে আরো একজনের নাম জানা গেছে। তারা দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় চুরি করে থাকে। মূলত আসামীরা সরকারী পোষ্ট অফিস, ব্যাংকে বয়স্ক পুরুষ, মহিলাদের টার্গেট করে থাকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT