1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

ফরিদপুরে গভীর রাতে ট্রাকচাপায় নারী নিহত

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৬০ Time View

ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী।

রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম আরিফ হোসেন (৩০)। বাগাট বাজারে তার ওয়ার্কশপ রয়েছে। আহত আরিফকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাগাট বাজার বনিক সমিতির কর্মকর্তা শিমুল ব্যানার্জী জানান, রাত ১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাগাট বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন আরিফ।

হঠাৎ করেই অজ্ঞাত একটি ট্রাক এসে তাকে চাপা দিলে গুরুতর আহত হন আরিফ। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, আরিফকে চাপা দিয়ে দ্রুত ট্রাকটি পালিয়ে যাওয়ায় সময় এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাজার এলাকাতেই থাকতেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT