1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ফরিদপুরে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৩ Time View

ফরিদপুর সদর উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় একটি বাড়িতে চলমান মাদক লেনদেনের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুন রাত ১০টায় ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের উপরের একটি বাসায় মাদক ব্যবসা চলছে।

তৎক্ষণাৎ সেনা টহল দলটি পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। অভিযানে নাসির উদ্দিন হীরা (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত এবং তার জনতা ব্যাংকের ৩য় তলায় বাসাটি ছিল মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র।

আটক ব্যক্তিকে এবং জব্দকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT