1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য

ফরিদপুরে অ্যাডভান্টিস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম (AIEMS) স্কুলের ফল উৎসব পালন।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৮৯ Time View

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের দীর্ঘদিনের স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান , অ্যাডভান্টিস্ট ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যাম্পাস প্রাঙ্গনে আজ সকাল সাড়ে নয়টায় অধ্যক্ষ সুভাষ বিশ্বাসের নেতৃত্বে ফল উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল এবং বিভিন্ন ধরনের বাংলাদেশে উৎপাদিত ফল ফলাদি নিয়ে বিদ্যালয় আসে । বিদ্যালয়ের ফল উৎসব কে কেন্দ্র করে সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী , অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এক আনন্দঘন ফল উৎসব পরিবেশ সৃষ্টি হয় ।

এই ফল উৎসবে বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব সুভাষ বিশ্বাস সার্বিক উৎসবটি পরিচালনা করেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কেন্দ্রীয় পরিচালক এবং ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশনার জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ। কেক কাটার মাধ্যমে তিনি এই উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ের পুথিগত বিদ্যার পাশাপাশি সকল ধরনের উৎসব প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা উচিত, কেননা এতে প্রতিটি বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীরা অধিকতর জ্ঞান অর্জন করতে পারে তাছাড়াও ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। সেই হিসেবে ফরিদপুর অ্যাডভান্টিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিবছর এ উৎসবের আয়োজন করে। এ জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

সর্বশেষে কেক কাটা এবং বিভিন্ন ফল খাওয়ার মাধ্যমে ছাত্র ছাত্রী , শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সেইসঙ্গে শ্রেণী শিক্ষকগণ প্রতিটি ফলের বিস্তারিত পরিচয় ও গুনাগুন এবং উপকারিতা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT