1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনওর ওপর হামলা, গাড়ি ‌ ভাংচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩০ Time View

 

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ব্যবহৃত গাড়ীটিও ভাংচুর করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাঁধা দেন এবং এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীরর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় সরকারি গাড়ীটিও তারা ভাংচুর চালায়।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিসি বৈঠকে ছিলাম ইউএনও স্যারের মোবাইল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়ীটি ভাংচুর করা হয়েছে। তবে এসময় পুরুষদের চেয়ে মহিলাদের উপস্থিত বেশি ছিল। ইউএনও স্যারের নাক দিয়ে রক্ত ঝড়তে দেখা যায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারিনি।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয় তার উপর হামলা চালায়।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা চালায়। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ হামলায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT