1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের বোয়ালমারীতে প্রথম আগমন”

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পি এ এ) যোগদানের পরই ৯টি উপজেলার মধ্যে এই প্রথম বোয়ালমারী উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে এবং ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার( পি এ এ)।
এ সময় তিনি বলেন, এ উপজেলায় কোন বাল্য বিবাহ, ইভটিজিং, স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী স্কুল ড্রেস ছাড়া বাইরে আড্ডা দেওয়া চলবে না। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণসহ বাংলাদেশের মধ্যে এ জেলাকে শিক্ষার উন্নয়নে দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিসহ সুশীল সমাজের তিনি সহযোগিতা চান। এ গুলো বাস্তবায়নের জন্য তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ, সমবায়ীদের চেক বিতরণ এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রায় দুই শতাধিক ভ‚মিহীনদের মাঝে সমবায় নিবন্ধন ও শীতার্থ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান মৃধা পিকুল, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, ময়না ইউপি চেয়ারম্যান আ. হক মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মো. ইসরাফিল মোল্যা, ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT