1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

প্রিয়তমা ও সুড়ঙ্গ নিয়ে যা বললেন মৌসুমী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৩ Time View

বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি চিত্রনায়িকা মৌসুমীকে। এমন কী গত কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যেও তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে মুখ খুলেছেন এ অভিনেত্রী।প্রশংসা করেছেন ঈদের সিনেমা ‘প্রিয়তমা’, সুড়ঙ্গ’র।

মৌসুমী জানিয়েছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি।

 

শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গ’র কথা যদি বলি তাহলে বলব, রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো, তমা খুব ভালো অভিনয় করেছে।’

হৃদির সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেইসব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন।

আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকেরই অনুপ্রাণিত করা উচিত নির্মাতাদের, শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।’ এদিকে মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT