1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৮ Time View

 ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয় এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় পতাকা উত্তোলন হয় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এরপর শহরের আলিপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুরের পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, কে এম সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট অনিমেষ রায়, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আক্কাস হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির,পৌর আওয়ামী লীগের সদস্য কাজী মোমিনুল হাসান বিভুল, মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সভায় বক্তারা আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন এবং প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে উন্নত দেশের কাতারে জায়গা করে নেবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।

বক্তারা আরও বলেন দেশে বিএনপি জামাত জোটের সকল অপ-প্রচার ও ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে আওয়ামীলীগ আবার ও রাষ্ট্র ক্ষতায় আসীন হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বেই নির্মিত হবে।

বক্তারা নব নির্বাচিত আওয়ামী লীগের এ কমিটির উদ্যোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এরপর একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। 

এছাড়া বাদ জোহর শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT