1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৩২০ টাকা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২২ Time View

রাজশাহীর বাঘায় প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। হঠাৎ খুচরা বাজারে কাঁচা মরিচের তিনগুণ দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

রোববার উপজেলার দিঘা বাজার ঘুরে দেখা যায়, চারদিন আগেও বাজারে খুচরা হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

উপজেলার দিঘা বাজারের সবজি ব্যবসায়ী আয়নাল হক বলেন, চারদিন আগে বুধবার বাজারে কাঁচা মরিচ পাইকার হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারী বাজারে তিনগুণ দামে ক্রয় করতে হয়েছে। বাধ্য
হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

উপজেলার দিঘা বাজারের আরেক সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়া ও প্রচণ্ড রোদ গরমে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই দাম বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, সহনীয় পর্যায়ে নিত্যপণ্যের দাম রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অযথা কোনো ব্যবসায়ী যদি দাম বৃদ্ধি করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT