1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

পুলিশের সামনেই সালিশে প্রতিপক্ষের ওপর হামলা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View
????????????????????????

জমিজমা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে তারিখ দেওয়া সালিশ শুরুর আগেই প্রতিপক্ষকে প্রকাশ্যে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শাজাহান বয়াতি (৬০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি করে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন।

শুক্রবার শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউপির সারিকখালী বসাক বাজারে উপস্থিত পুলিশ ও সালিশকারকদের সামনেই এ ঘটনা ঘটেছে।

বিবাদীরা হলেন- কালিকাপুর সারিকখালী এলাকার বারেক হাওলাদারের ছেলে মো. জলিল হাওলানায় (৪৫), মো. বারেক হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (৩০), মো. মনির হাওলাদার (৫০), মৃত আদম আলীর ছেলে মো. বারেক হাওলাদার (৬৮) এবং খালেক হাওলাদারের ছেলে মো. বশির হাওলাদার (৪০), মো. নাসির হাওলাদার (৫৫), মো. খবির হাওলাদার (৩০) ও মো. জাকির হাওলাদার (২৮), জামাল হাওলাদারের স্ত্রী মোসা. শাহিনুর বেগম (৩০) ও জলিল হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৩৫)।

শাজাহান বয়াতি বলেন, বিবাদীদের সঙ্গে জমিজমা নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। পূর্ব তারিখ মোতাবেক আমরা হাজির হই। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে আমার ভাইকে মারধর করে জখম করে। তাকে উদ্ধার করার চেষ্টা করলে বিবাদীরা উত্তেজিত হয়ে আমাদেরও মারধর করে।

তিনি বলেন, বিবাদীদের হাতে থাকা দা দিয়ে খুনের উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথা লক্ষ্য করে কোপ দেয়। পরে কোপটি চোখের নিচে লেগে জখম হয়।

তিনি আরও বলেন, ধারালো দা দিয়ে আমার মাথায় দুইটি কোপ দেয়। ঠেকাতে গেলে আমার দুই হাত কেটে যায়। এছাড়া বিবাদী আমার প্যান্টের পকেটে থাকা নগদ এক লাখ টাকা জোরপূর্বক নিয়ে যায়।

শাজাহান বয়াতি বলেন, স্থানীয় ও সাক্ষীরা আমাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমাকে ভর্তি রাখেন। আমার ছোট ভাইকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পটুয়াখালী সদর থানার এসআই হুমায়ুন যুগান্তরকে বলেন, আমি ঘটনাস্থলে থাকাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে জানতে পেরেছি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT