1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পুকুরে মিললো পরিত্যক্ত গ্রেনেড, থানায় জমা দিলেন যুবক

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৫১ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযুদ্ধের সময়কালীন একটি পুরনো গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার ধলেরচর গ্রামের একটি পুকুরে মাছ ধরার সময় গ্রেনেডটি পাওয়া যায়।

রোববার (১৯ জুন) রাতে ওই গ্রামের বাসিন্দা ইউনুস শেখের ছেলে ইব্রাহিম শেখ থানায় গ্রেনেডটি জমা দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর গ্রামের বাসিন্দা ইউনুস শেখ বাড়ির পাশে একটি পুকুরে মাছ শিকারের সময় গ্রেনেডটি দেখতে পান। পরে সেটি তিনি উদ্ধার করে থানায় জমা দেন। ধারণা করা হয় গ্রেনেডটি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের।

এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ  জানান, লোকমুখে শুনেছি। কিন্তু বিস্তারিত তথ্য জানা নেই।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান কে বলেন, রাতে ইব্রাহিম শেখ নামের এক যুবক গ্রেনেডটি থানায় জমা দেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT