1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

পিকআপ ভ্যানে ডিজে পার্টি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২২৮ Time View

ভারতের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিকআপ ভ্যানে করে ডিজে পার্টি করে জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ সময় গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার পর ওই ঘটনাটি ঘটে।

পুণ্যার্থীদের বেশ কয়েক জনকে অচেতন হয়ে পড়তে দেখে চালক পিকআপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনায় হত্হতরা সরাই শীতলকুচির বাসিন্দা। তাদের পরিবারকেই খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT