1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে ফিরছেন স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৭৫ Time View

ফরিদপুরের সালথায় পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন লাভলী আক্তার ওরফে সুমাইয়া (২৪) নামে এক নারী। তাকে ফিরে পেতে আদালতে মামলা করেছেন স্বামী মো. সুজন সিকদার (৩০)।

ফরিদপুর জজ কোর্টের ৬ নম্বর আমলি আদালতে লাভলী আক্তার সুমাইয়া ও আলামিন শেখকে (৩১) আসামি করে মামলা করেছেন সুজন। ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাশার।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সালথা উপজেলার গট্টী ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মান্নান মোল্লার মেয়ে লাভলী আক্তার সুমাইয়া। মো. সুজন সিকদারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. নয়ন সিকদারের ছেলে। ২০১৫ সালে মো. সুজন সিকদার ও লাভলী আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর সুজন সিকদার স্ত্রী লাভলীকে নিয়ে শ্বশুড়বাড়ি সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামে বসবাস করতেন। মাঝে কয়েক বছর সুজন সিকদার কাজের জন্য কাতারে যান। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং ফরিদপুর শহরে একটি রড কোম্পানিতে কাজ নেন।

মো. সুজন সিকদার বলেন, ফরিদপুর শহরতলীর কানাইপুরের শোলাকুন্ডু গ্রামের মো. আলামিন শেখ আত্মীয়তার সুবাদে আমার শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করতেন। আলামিন শেখ বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা। আমি দেশের বাইরে থাকার সুবাদে আমার স্ত্রী লাভলী আক্তারের সঙ্গে আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ মে সকালে আমি কাজে বের হলে আলামিন আমার স্ত্রী লাভলীকে নিয়ে পালিয়ে যান। এ সময় আমার স্ত্রী ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণের গহনা সঙ্গে নিয়ে যান।

এ ব্যাপারে লাভলী আক্তার সুমাইয়ার বাবা মান্নান মোল্লা বলেন, আমি চাই আমার মেয়ে আগের স্বামী সুজনের সঙ্গে থাকুক। আমি আমার মেয়েকে ফেরত চাই। আলামিনের পরিবারকে আমার মেয়েকে ফিরিয়ে দিতে অনেক অনুরোধ করেছি। কিন্তু তারা কোনো ধরনের সহযোগিতা করছে না।

এ বিষয়ে জানতে আলামিন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে আলামিন শেখের বড় ভাই দুলাল শেখ কে বলেন, আলামিন বিবাহিত। পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাকে আমরা বিয়ে দেই। তাদের ৩ বছর বয়সী একটি মেয়েও আছে। আলামিনের প্রথম স্ত্রী নারী নির্যাতন ও যৌতুকের জন্য আদালতে একটি মামলা করেছেন। যে মামলা আদালতে এখনও চলমান। এরই মধ্যে সে আরেকজনের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাকে আমরাও খুঁজে পাচ্ছি না।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT